Skip to main content

PURE FOOD PRODUCT

নোয়াগাঁও, ইউনিয়নঃসাতগ্রাম,আড়াইহাজার, নারায়ণগঞ্জ

whatsapp করুনঃ০১৭৯৪ ১৭০ ৬১৬

লিচু ফুলের মধু

Price range: 550.00৳  through 2,750.00৳ 

লিচু ফুলের মধুর বৈশিষ্ট্য

লিচু ফুলের মধুর বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে সাধারনত হালকা হলুদ রঙের হয়। তবে মধু সংগ্রহের সময়, মধুতে লিচু ফুলের নেক্টারের শতকরা পরিমাণ, স্থান এবং ঘনত্বের উপর নির্ভর করে মধুর রঙ হালকা বা গাঢ় হতে পারে৷ এই মধু খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে।

মধু উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল এবং সুপেয় পানীয় হিসেবে পরিচিত। পাশাপাশি মধুর নানা ঔষুধী গুণাবলী রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানা স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় প্রাচীনকাল থেকে মধু ব্যবহৃত হয়ে আসছে। প্রকৃতিতে হরেক রকমের মধু রয়েছে। ভিন্ন ভিন্ন মধু স্বাদ ও গন্ধে আলাদা। বিভিন্ন প্রকার মধুর মধ্যে লিচু ফুলের মধু অন্যতম। লিচু ফুলের মধু খুবই সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত হওয়ায় ক্রেতাদের কাছে এই মধুর বিশেষ সমাদর রয়েছে৷ বিশেষ করে বাচ্চারা এই মধু খেতে খুবই পছন্দ করে৷

লিচু ফুলের মধুর বৈশিষ্ট্য

লিচু ফুলের মধুর বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে সাধারনত হালকা হলুদ রঙের হয়। তবে মধু সংগ্রহের সময়, মধুতে লিচু ফুলের নেক্টারের শতকরা পরিমাণ, স্থান  এবং ঘনত্বের উপর নির্ভর করে মধুর রঙ হালকা বা গাঢ় হতে পারে৷ এই মধু খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। এতে লিচু ফলের মত স্বাদ এবং ঘ্রাণ পাওয়া যায়। তবে প্রাকৃতিক মৌচাকের মধুতে বিভিন্ন ফুলের নেকটারের সংমিশ্রণের জন্য এই স্বাদের ভিন্নতা তৈরি হতে পারে৷

এই মধুর ঘনত্ব গাঢ় কিংবা পাতলা উভয়ই হতে পারে৷ ঘনত্ব বেশি পাতলা হলে মধুতে ফেনা হতে দেখা যায়। মধুর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না। একটি নির্দিষ্ট সময় পর আংশিক কিংবা সম্পূর্ণ  জমে যাওয়া লিচু ফুলের অন্যতম বৈশিষ্ট৷ তবে মধু আংশিক বা সম্পূর্ণ জমা নির্ভর করবে মধুর ঘনত্ব এবং বিভিন্ন ফুলের নেকটারের আধিক্যতার উপরে।